সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪টি মামলার আসামি মো. মনির হোসেন মন্ডল ওরফে ‘গাঁজা মনির’ (৪৮)কে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছোরাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড়ে আল-আমিন ইলেকট্রনিক্স দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ডিঙ্গাভাঙ্গা গ্রামের বাসিন্দা মনির হোসেন মন্ডলকে আটক করে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছোরাও জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া মনির হোসেন মন্ডলের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অপরাধে ২৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!