সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
১৪ আগস্ট মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন ও বার্ষিক শুরা অধিবেশন

১৪ আগস্ট মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন ও বার্ষিক শুরা অধিবেশন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্ষিক শুরা অধিবেশন ও জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) সকাল ৮টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের কাচারি মোড় সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব কে.এম. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, সদস্য (সমাজকল্যাণ বিষয়ক) আলহাজ্ব আব্দুর রহমান এবং সদস্য (শিল্প ও বাণিজ্য বিষয়ক) আলহাজ্ব কে.এম. বিল্লাল হোসাইন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাৎ হোসাইন লস্করপুরী।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের মতে, বার্ষিক শুরা অধিবেশন ও জেলা সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!