সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
হিলি হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে পুরনো না দাবিকৃত দলিল ধ্বংস 

হিলি হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে পুরনো না দাবিকৃত দলিল ধ্বংস 

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের পুরনো ও না দাবিকৃত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অফিস সূত্রে জানা যায়, উক্ত সময়ে যেসব দলিল গ্রহীতারা গ্রহণ করতে আসেননি এরকম প্রায় এক হাজারটি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

আজ  পরিষদ চত্বরে সাবরেজিস্টার অফিস সামনে জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

দলিল ধ্বংসের সময় হাকিমপুর সাব-রেজিস্টার অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক,সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত না দাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে। এসব দলিল ইতোমধ্যে কপি হয়ে বালাম বর্হিতে লিপিবদ্ধ রয়েছে। প্রয়োজন হলে সেই রেকর্ড থেকে অবিকল নকল তোলা যাবে।

তিনি আরও জানান, আগস্ট ২৫ তারিখে ১৭৬ নম্বর স্বারকের মাধ্যমে প্রথম নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে না দাবিকৃত দলিল ধ্বংসের দিন নির্ধারণ করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয়।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!