সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক:

মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আজ ১৭ নভেম্বরের রায় ঘনিয়ে আসার সাথে সাথে পুরনো অভ্যাস অনুযায়ী আবারও নাশকতার ছক আঁকছে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ। দেশের জনগণ যখন বহু প্রতীক্ষিত ন্যায়বিচারের প্রত্যাশায় তাকিয়ে আছে, তখনই এ অপশক্তি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে তৎপর বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

এই প্রেক্ষাপটে ঢাকা জেলার পাঁচ গুরুত্বপূর্ণ অঞ্চল সাভার, আশুলিয়া, ধামরাই, জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এলাকাগুলোতে চলছে টানা টহল, বাড়ানো হয়েছে হাইওয়ে নজরদারি, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, এবং রাতে-দিনে সমন্বিত অভিযান পরিচালনা করছে পুলিশ, র‌্যাব ও ডিবি।

পুলিশ জানায়, রক্ত ঝরানো অপশক্তি নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের নাশকতার পুনরাবৃত্তি কোনোভাবেই হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তার বিরুদ্ধে দাঁড়ালে তাদের কঠোরতম আইনি পরিণতি ভোগ করতে হবে।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, কিছু এলাকায় গোপনে সমাবেশ, উস্কানি ও হামলার চেষ্টা হতে পারে যা ঠেকাতে সাদা পোশাকের টিম বহুগুণ বাড়ানো হয়েছে। শিল্পাঞ্চল থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট সব জায়গাতেই রয়েছে জাল বিছানো করা নজরদারি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আজ ১৭ নভেম্বর দেশের ইতিহাসে ন্যায়বিচারের দিন হিসেবে স্থান পাবে। এ বিচারকে বানচাল করতে কেউ অরাজকতা সৃষ্টি করতে এলে তার বিরুদ্ধে মাঠেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রায় ঘোষণার পর পরিস্থিতির দাবিতে নিরাপত্তা আরও কঠোর ও সর্বাত্মক করা হতে পারে বলেও জানান তিন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!