সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
হাসাইলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসাইলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসাইল শাখার উদ্যোগে পবিত্র মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধ্যায় হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন “শেষ ঠিকানা” মার্কেটে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সাবেক সিনেট সদস্য মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শূরা সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা একেএম ইউসুফ, টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল বারী।

হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ হোসেন খান এর সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম আযম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন পাচগাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: শহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুস সালাম,হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী হাবিব ঢালী,মো: ইমরান হোসাইন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানা সহ আরো অনেকে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!