সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
হল্যান্ডের ড্যানিসপো বীজ আলুর গাছ পরিদর্শনে ইউএনও

হল্যান্ডের ড্যানিসপো বীজ আলুর গাছ পরিদর্শনে ইউএনও

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রোপনকৃত হল্যান্ডের ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গাছ পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ও কৃষি কর্মকর্তা জয়নুল আবেদীন তালুকদার।

বুধবার সকাল ১০ টায় উপজেলার সোনারং গ্রামের কৃষক কামাল শেখ এর জমিতে রোপন করা ড্যানিসপো কোম্পানির আলু গাছ পরিদর্শন করে কৃষি কর্মকর্তা বলেন, গাছের মান খুবই ভালো। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এ সময় ওই জমির মালিক কে তিনি ঠিক মতো গাছ পরিচর্যা করার পরামর্শ দেন।

 

এ ব্যাপারে ড্যানিসপো কোম্পানি বীজ আলু আমদানিকারক মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকার মো: রনি শেখ জানান, ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গুনগত মান খুবই ভালো। পূর্বেও এই বীজ থেকে পর্যাপ্ত পরিমান আলু হয়েছিলো। আশা করছি এইবারো খুব ভালো ফলন হবে। আমরা এবছর বীজ আলু রোপনের শুরু থেকেই কৃষকের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।

 

অন্যান্যদের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গীবাড়ীর এস,এ,পি,পিও, মো: আমিনুর রহমান, স্থানীয় কৃষক আব্দুল কাদির শেখ,রিপন শেখ, আনোয়ার হোসেন, ইসমাইল বেপারী, আবু সাইদ বেপারী, মো: রাকিব প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!