সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
হরিণাকুণ্ডুরতে মাটি পরিবহনে ক্ষতিগ্রস্ত ৮৬ কোটি টাকার সড়ক, দুর্ভোগে মানুষ

হরিণাকুণ্ডুরতে মাটি পরিবহনে ক্ষতিগ্রস্ত ৮৬ কোটি টাকার সড়ক, দুর্ভোগে মানুষ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা থেকে সিঙ্গা অভিমুখে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি অবৈধভাবে মাটি পরিবহনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের দাবি, সড়কের বিভিন্ন অংশে কাদা জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।

 

সরেজমিনে দেখা যায়, পায়রাডাঙ্গা এলাকায় ভেকু (এক্সকেভেটর) দিয়ে মাটি কাটার কারণে সড়কের ওপর কাদার স্তূপ তৈরি হয়েছে। এতে মোটরসাইকেল, ভ্যান ও ছোট যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক স্থানে পথচারীদেরও কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর গুরুত্বপূর্ণ এই সড়কটি নির্মাণ করা হয়। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি অবাধে মাটি কাটায় নতুন সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

 

এলাকার বাসিন্দা শরিফুল মন্ডল বলেন, “এত বড় প্রকল্পের রাস্তা অল্প সময়েই নষ্ট হওয়ার পথে। প্রশাসনের নজরদারি আরও জোরদার হওয়া প্রয়োজন।”

 

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে মাটি পরিবহনের সময় কাদা ছড়িয়ে পুরো সড়ক পিচ্ছিল হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

 

অবৈধ মাটি কাটার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও রাস্তার বেহাল দশা নিয়ে জানতে হরিনাকুন্ডু এসিল্যান্ডকে একাধিকবার মুঠেফোনে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমি সম্প্রতি যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!