সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
হরগঙ্গায় দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

হরগঙ্গায় দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্র শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ‘সিরাত কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের একাডেমিক ভবনের ১১০১ নম্বর কক্ষে দাওয়াহ অ্যাসোসিয়েশন অব সরকারি হরগঙ্গা কলেজের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুষ্ঠু চর্চা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। কনফারেন্সে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান। বক্তব্যে তিনি বলেন, “আমাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও সিরাতের মধ্যে মুক্তির পথ রয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা যেন সিরাত চর্চা করে।”

কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দাঈ, লেখক ও গবেষক জাকারিয়া মাসউদ। দীর্ঘ বক্তব্যে তিনি ভারত উপমহাদেশের মুসলমান ও বাঙালিদের অবদান, আত্মত্যাগ এবং ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অজানা দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি বাংলার মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রাসঙ্গিক আলোচনা করেন।

এ ছাড়া কনফারেন্সে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান প্রধান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. সিরাজুল হক এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মঈউদ্দিন মিলকি।

হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান প্রধান বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনীতে আমাদের জন্য সাফল্যের পথ রয়েছে। শিক্ষাঙ্গন, পারিবারিক ও সামাজিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান আমরা তাঁর সিরাত ও জীবনাদর্শ থেকে পেতে পারি।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. সিরাজুল হক বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনব্যবস্থা, আদর্শ ও চারিত্রিক গুণাবলি আমাদের জন্য রহমতস্বরূপ। তিনি কেন ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরিত হয়েছেন, সে বিষয়েও শিক্ষার্থীদের সামনে বিস্তারিত আলোচনা করেন।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মঈউদ্দিন মিলকি বলেন, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা এবং মহানবী (সা.)-এর উম্মত হওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি মহানবী (সা.) কেন মানবজাতির জন্য রহমত এবং কেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সে বিষয়েও শিক্ষার্থীদের উদ্দেশে আলোচনা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কল্যাণে দাওয়াহ অ্যাসোসিয়েশন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, ইসলামিক বই বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। কনফারেন্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কনফারেন্সে আলোচিত বিষয়গুলোর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে প্রথম পুরস্কার হিসেবে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছেন আয়োজকরা।

দাওয়াহ অ্যাসোসিয়েশন অব সরকারি হরগঙ্গা কলেজের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের রমজান মাসে কোরআন বিতরণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে ইসলামী জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!