সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

 

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁয়ে  চাঁদা না দেয়ায় পূর্ব বিরোধের জেরে এক গরুর ব্যবসায়ীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা। এসময় প্রতিবাদ করায় ব্যবসায়ী মোঃ বাবুল কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের আটক করতে পারেনি। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার (১০সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকার ব্যবসায়ী  বাবুল তার নিজ বাড়িতে বসে কাজ করছিলেন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইদুল কাইউম এর নেতৃত্বে হাফেজ  সোহেল  ও রুবেল,  কাউসার, আকাশ,  আলিফ সহ অজ্ঞাত ১০-১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এসময় চাঁদা দিতে অস্বীকার করে তাদেরকে বাঁধা দেয়ায় ব্যবসায়ী মোঃ বাবুল কে রামদা চাইনিন কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে সন্ত্রাসীদের হামলায় ওই ব্যাবসায়ী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা বসত গৃহের আলমারিতে রাখা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা, ৬ লক্ষ টাকা মূল্যমানের ৬ ভরি স্বর্নালঙ্কার ও খামারে থাকা ১২ লক্ষ টাকা মুল্যের ৫ টি ষাড় গরু এবং ৫ লক্ষ টাকা মুল্যের ২ টি গাভী গরু লুট করে নিয়ে চলে যায়।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর গুরুতর আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

গরু ব্যবসায়ী মোঃ বাবুল বলেন, সন্ত্রাসী সাইদুল ও কাইয়ুম এলাকার চিহ্নিত চাঁদাবাজ। চাঁদার দাবিতে এর আগেও তারা আমাকে হুমকি ধামকি দিয়েছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় মঙ্গলবার রাতে পুনরায় তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমি বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং  আলমারিতে থাকা টাকা স্বর্নালঙ্কার, খামারের গরু লুট করে নিয়ে যায়।

এব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, গরু ব্যবসায়ী মোঃ বাবুল এর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে টিম গিয়েছে। প্রাথমিকভাবে এলাকার চাঁদাবাজরা চাঁদা না পেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!