সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮১ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় পাথর বোঝাই ০১ টি ট্রাক আটক

সোনামসজিদ সীমান্তে ১৮১ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় পাথর বোঝাই ০১ টি ট্রাক আটক

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সোনামসজিদ সীমান্তে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ অক্টোবর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর তথ্য ও দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপি’র নাঃ সুবেঃ তুষার কান্তি বিশ্বাস এর নেতৃত্বে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাক তল্লাশী অভিযান পরিচালনা করেন। উক্ত তল্লাশী অভিযানে ৫২টন পাথর বোঝাই ০১টি ভারতীয় ট্রাক (WB65A1503) এর ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃত মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করতঃ আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!