সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

 

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে এক যৌতুৃক লোভী স্বামীকে জেলে রেখে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতীত এক সন্তানের জননী। নির্যাতীত মহিলার নাম তাহমিনা আক্তার। বুধবার দুপুরে তিনি সুনামগঞ্জ পৌর বিপণীস্থ দোতলায় এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিস্ক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামনিবাসী সিরাজুল ইসলামের এর কন্যা। গত ১৯/০৫/২১ইং তারিখে একই উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিদের পুত্র ফয়সল আহমদের সাথে নোটারী পাবলিক সুনামগঞ্জের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান লাভ হয়। বিয়ের পর থেকে ফয়সল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। নির্যাতনে অতিষ্ট হয়ে স্ত্রী তাহমিনা প্রথমে লিগ্যাল এইড সুনামগঞ্জে অভিযোগ দায়ের করলে স্বামী ফয়সল হাজিরা দেয়নি। পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দোয়ারাবাজারে নিয়মিত মামলা করেন। মামলা নং-১৬৭/২৬ ইং। উক্ত মামলায় জামিন চেয়ে আদালতে হাজিরা দিতে গেলে মাননীয় আদালত জামিন নামঞ্জুর করে স্বামী ফয়সলকে জেলহাজতে প্রেরন করেন। বর্তমানে সে জেল হাজত থেকে তার পিতার মাধ্যমে হুমকি দিচ্ছে, জামিন পেয়ে বাড়িতে গিয়ে তার সন্তানকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেবে। এ হুমকি শশুড়ের মাধ্যমে পেয়ে স্ত্রী তাহমিনা ভীষণ নিরাপত্তাহীতায় ভুগে ভুক্তভোগী তাহমিনা জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১০.০৬.২০২৬

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!