সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবীতে সমাবেশ

সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবীতে সমাবেশ

মোল্লা মোহাম্মদ শাহিন,ঢাকাঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা মানুষ হত্যা করেছে, ছাত্র-শ্রমিক হত্যা করেছে, তাদের বিচার অনতিবিলম্বে হতে হবে। হত্যাকারীদের বিচার কাজ শুরু করুন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান সহ-সভাপতি রাশেদসহ প্রায় ৪০ জন নেতাকর্মী অংশ নেন।

এ সময় শামসুজ্জামান দুদু বলেন, যারা মানুষ হত্যা করেছে, ছাত্র শ্রমিক হত্যা করেছে সেসব হত্যাকারীদের বিচার অনতিবিলম্বে হতে হবে। সেই বিচার না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই। তবে সেটারও একটা সীমা আছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ভোট কবে হবে সময় উল্লেখ করুন। যদি সেটা না করেন তাহলে দেশের জন্য ভালো হবে না। আপনারা বিচার কাজ শুরু করেন। যতটুকু করে যাবেন বাকিটা শেষ করবে আগামীর নির্বাচিত সরকার।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!