সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিলেটে ওসমানীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

সিলেটে ওসমানীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

নাজমুল ইসলাম চৌধুরী ,ওসমানীনগর প্রতিনিধি ,

 

সিলেটের ওসমানীনগরে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।  

 

বোধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এছাড়া সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

সকাল সোয়া ৬টায় উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১ টায় ২৬ মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে উপজেলা প্রশাসেনের হল রুমে আয়োজিত আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বালাগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার আপ্তাব আলী ।

 

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) শাহানাজ পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, থানার এস.আই সামছুল ইসলাম প্রমুখ।

 

সভায় বক্তারা স্বাধীনতার চেতনা লালন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। আজ বাঙালি জাতির গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার আহবান জানান তারা।

আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!