সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদীখানে মাছ চাষীকে গুলি করে হত্যা

সিরাজদীখানে মাছ চাষীকে গুলি করে হত্যা

 

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) পতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নাসির শেখ (৪৮) নামে এক মাছ চাষীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে । নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের পুত্র এবং পেশায় সে একজন মাছ ব্যবসায়ী।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ীতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে । স্থানীয়রা তাকে দ্রুত ইছাপরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব জানান, হাসপাতলে আনার আগেই সে মারা গেছে তবে তার গলায় গুলির চিহ্ন রয়েছে । নিহতের স্বজনদের দাবী জমি সংক্রন্ত বিরোধের জেড়ে নাসিরকে গুলি কওে হত্যা করা হয়েছে । নিহতের ভাই সেলিম শেখ জানান,জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু(২৭) ও নয়ন(২২) মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে ।

সিরাজদীখান থানা পুলিশ জানান,জমিসংক্রন্তা বিরোধের জেড়ে এই হত্যা কান্ড ঘটতে পারে বলে ধারনা করা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জে মর্গে পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!