সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

সিরাজদিখানে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সংবাদ প্রকাশ করায় সংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহরে দাবিতে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছে ।রোববার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী সিরাজদিখান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্সসূচি পালন করে।

এতে দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন হারিছের বিরুদ্ধে দায়েনমরকৃত মিথ্যা মামলা প্রত্যারের দাবী জানান গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কারীরা বলেন, অন্যয়ের অত্যাচার ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা মামলা হামলার শিকার হচ্ছে। আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক মোঃ আরিফ হোসেন হারিছ সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক সকল মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি ।

সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আপন মাসুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেসক্লাবে সাবেক সভাপতি মোঃ শামসুজ্জামান পনির,ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাবেদুর রহমান যুবায়ের,আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাফর মিয়া, চ্যানেল২৪ এর শুভ ঘোষ,বাংলাটিভির মোঃ রুবেল মাদবর, আনন্দ টিভির হামিদুর রহমান লিংকন,সাংবাদিক সালাউদ্দিন সালমান, আনিছুর রহমান নিলয় সহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য সিরাজদিখান-বালুচর প্রধান সড়কের সাথে সংযোগকৃত নতুন ভাষানচর ব্রীজ সংলগ্ন একটি ইটের রাস্তার মধ্যখানে পিলার স্থাপন করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনা ও সাফায়েত উল্লা হেনা সহ কয়েক জন। পরে পিলার স্থাপনের বিষয়টি নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মীর বংশ ও বেপারী বংশের মধ্যে
একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করলে সাংবাদিক মোঃ আরিফ হোসেন হারিছকে আসামি করে মীর বংশের মাকসুদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!