সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ 

সিরাজদিখানে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামণায় দোয়া এবং পাঁচ শত জন শীতার্তদেরকে কম্বল উপহার দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এ কম্বল বিতরণ করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈপাড়ার গ্রামে লাল মসজিদ সংলগ্ন বালুর মাঠে কম্বল বিতরণ কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি এই সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, স্বল্প সময়ের মধ্যে এই সরকারকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে, অনতিবিলম্বে নির্বাচনের জন্য প্রস্তুতি ও তারিখ দ্রুত জানিয়ে দিতে হবে। দীর্ঘদিন জনগণ নিজের ভোট দিতে পারেন নাই। তাই জনগণ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। আর ফ্যাসিবাদ দেখতে চায় না দেশের জনগণ।

স্বৈরাচার – খুনী হাসিনা ও তার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে। এ টাকা জনগণের টাকা, আপনার আমার টাকা৷
বিতরণ ও দোয়া অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আলমগীর কবির,
জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. ফাহাদ প্রমুখ। #

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!