সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতকালীন ব্যাডমিন্টন খেলার কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯ টায় মালখানগর ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পুর্বাশার আলো বন্ধু মহলের আয়োজনে খেলার উদ্বোধন করেন ক্রীড়ানুরাগী ও সমাজ সেবক তসলিম উদ্দিন শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক দোলন মোল্লা।
খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যাক্তিত্ব হারুন মোল্লা। কমিটির আহবায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও রাকিব হাসান মোল্লার ব্যবস্থাপনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক শান্তি বাবু, গোলাম মোস্তফা প্রমুখ।
১১-০১-২০২৫