সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে মামলা তুলে না নেয়ায় বাদিকে ডেকে নিয়ে মারধর

সিরাজদিখানে মামলা তুলে না নেয়ায় বাদিকে ডেকে নিয়ে মারধর

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ সিরাজদিখানে মামলা না তোলার জেরে বাদি আনোয়ারা বেগম (৬৭) তার ছেলে এনামূল হক তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গির খান ,আবুবক্কর খান ও তাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এনামূল হক তুহিনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার।জানা গেছে, মারধর ও হুমকির ঘটনায় মামলা করতে সাহস পাচ্ছে না ওই অসহায় পরিবার। এদিকে মারধরের পরে বাদির পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী জানান, আমার মা আনোয়ারা বেগম (৬৭) বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং-৩৮১/২৪ দায়ের করিলে বিজ্ঞ আদালত সিরাজদিখান থানায় উক্ত মামলাটি নিয়মিত মামলা রুজু করার জন্য আদেশ প্রদান করিলে সিরাজদিখান থানার মামলা নং-০৫, তারিখ-১১/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড রুজু করা হয় এবং বর্তমানে তদন্তাধীন আছে। ওই মামলা দায়েরের জের ধরিয়া বিবাদী জাহাঙ্গীর খান (৫৩), রনি খান (৩০), আবু বক্কর খান মেম্বার(৫৫ দেলোয়ার খান (৬৫)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন মিলে ২০/০৯/২০২৪ তারিখ বিকালে মালপদিয়া জামে মসজিদের সামনে মাঠে আমাদের ডেকে নিয়ে বিবাদীরা আমাকে এলোপাথারীভাবে কিল ঘুষি ও কাঠের ডাসা দিয়া আঘাত করিয়া শরীরের বিভিন্নস্থানে জখম করে। তখন আমাকে বাচানোর জন্য আমার মা আনোয়ারা বেগম (৬৭) ও আমার পিতা মোঃ হোসেন মিয়া আগাইয়া আসলে তাদেরকেও এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে জখম করে। পরবর্তীতে আমাদেরকে মসজিদের সামনে বসাইয়া রাখিয়া হুমকি দিয়ে বলে যে আমার মা যদি তাহার দায়েরকৃত মামলা তুলে না নেন তাহলে আমাদেরকে প্রানে মেরে লাশ গুম করিয়া দিবে। পরবর্তীতে স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমাদেরকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ব্যাপারে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল করিম বলেন, তুহিনদের মারামারির কথা শুনেছিলাম। এ বিষয়ে অনেকবার মীমাংসার কথা হয়েছিল কিন্তু তারা কোর্টে মামলা করছেন শুনেছি।

সিরাজদিখান থানার এসআই মতিউর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!