সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

সিরাজদিখানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেখরনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শেখ ট্রেডার্সে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সাইদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জ্যোসনা ট্রেডার্সে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন মোড়কজাত খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক বিপদ দাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অপূর্ব মিষ্টান্ন ভান্ডারে দই তৈরিতে নন-ফুডগ্রেড রঙ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক শ্যাম বর্মনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!