সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

সিরাজদিখানে বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ মে) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারের কঠোর নির্দেশনা ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ৯ মে থেকে ১০ মে পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে বিধি মোতাবেক গ্রেপ্তারকৃতদের আদালত ও মোবাইল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!