সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৫ম বর্ষপূর্তি পালিত

সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৫ম বর্ষপূর্তি পালিত

 

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সিরাজদিখানে নানান আয়োজনে অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কেক কাটা, বৃক্ষ রোপন, র‌্যালি, স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের মিলন মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলদেশ ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী গোলাম মাওলা।

বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কেএম সবুজ আহম্মেদের সভাপতিত্বে এবং জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম খাঁন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সাগর, ডা. দেবব্রত ঘোষ সমীর, শামসুল হক হাওলাদার,বিশ্বজিৎ ঘোষ, মো: মুছা শেখ,মেহেদী হাসান হীরা, রুহুআমিন প্রমুখ।এ সময় বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সকলকে বৃক্ষ চারা দেওয়া হয়। এছাড়া বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্যদের মধ্যে রয়েছে শুভঙ্কর কুন্ডু, সবুজ, সোহাগ, ইকরামূল,নাজমুল,মুহিত,ফাহিম হাওলাদার,ইয়ামিন, মারুফ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!