সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন

সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২ এপ্রিল) উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদে সকাল ১১ টায় বালুচর ইউনিয়ন স্টুডেন্টস সোসাইটির আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন।

বালুচর ইউনিয়ন স্টুডেন্টস সোসাইটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ, সদস্য সচিব আবুল হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল প্রমুখ

ক্যাম্পে ফ্রি ম্যাডিকেল চিকিৎসা দেন ঢাকা পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ডা. মো. তরিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমডি রেসিডেন্ট ডা. মোশাররফ হোসেন আবির, ডেল্টা মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস ডা. মহসিনা মুন্নি, নারায়ণগঞ্জ আলহেরা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিউলী আক্তার, বসুন্ধরা আদদ্বীন মেডিকেল কলেজের লেকচারার ডা. সামির পারভেজ, এমবিবিএস ডা. খালিদ মহিউদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি ডা. মাহমুদুল হাসান প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!