মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অবস্থিত হযরত পাঁচ পীর শাহ মাজারের গান বাজনা ও মেলার আসর বসিয়ে ইসলাম পরিপন্থি, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপসহ মাজার পুজা বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসান ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এর পরে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে সকাল ১০ টার দিকে সিরাজদিখান বাজার জামে মসজিদে ইসলাম পরিপন্থি ও অসামাজিক কার্যকলাপ বন্ধের লক্ষে আলোচনা সভার আয়োজন করে ধর্মপ্রান মুসল্লী ও সর্বস্তরের তৌহিদি জণতা।
দারুল উলুম পাথরঘাটা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল হাসানের সঞ্চালনায় ও মধূপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম পীরজাদা ওবায়দুল্লাহ কাসেমী সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আহমদ উল্লাহ খান সাহেব পীর সাহেব পয়সা। অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য সিফাতুল ইসলাম জনি, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন সিরাজদিখান উপজেলার ছাত্র সমন্বয়ক মোঃ ইয়ামিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আলেম সমাজের আলেম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রান মুসল্লীরা।
সভায় হযরত পাঁচ পীর শাহ মাজার পূজা, ইসলাম পরিপন্থি, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবী বাস্তবায়নের লক্ষে সিরাজদিখান উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল তথা জামায়াতে ইসলামী, চরমোনাই, হেফাজতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদি জণতার সমন্বয়ে মধূপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম পীরজাদা ওবায়দুল্লাহ কাসেমীকে সভাপতি করে ইসলামী শরিয়াহ বাস্তবায়ন ও ইসলামের সৌন্দর্য্য রক্ষায় একটি কমিটি গঠন করা হয়। পরে গঠন করা কমিটির সদস্য সহ ১২০ জনের গণস্বাক্ষরকৃত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে প্রদান করেন নবগঠিত কমিটির সদস্যসহ সর্বস্তরের তৌহিদি জনতা।