সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে নয় বছর বয়সের মোহাম্মদ আরফান হোসাইন ১৪৩ দিনে পবিত্র কুরআনে হাফেজ

সিরাজদিখানে নয় বছর বয়সের মোহাম্মদ আরফান হোসাইন ১৪৩ দিনে পবিত্র কুরআনে হাফেজ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নয় বছর বয়সের মোহাম্মদ আরফান হুসাইন নয় বছর বয়সে মাত্র ১৪৩ দিনে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন।সে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল্লাহ আল মাসরুর লাভু হুজুরের ছেলে।

হাফেজমোহাম্মদ আরফান হুসাইন কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কাওমি বিভাগের ছাত্র মোহাম্মদ আরফান হুসাইনের বাবা আব্দুল্লাহ আল মাসরুর লাভু হুজুর কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া বাইতুন-নূর জামে মসজিদের ইমাম ও খতিব।

এতো অল্প সময় কুরআনের হাফেজ হওয়াতে তার এলাকায় ও মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে।

তার সাবেক শিক্ষা প্রতিষ্ঠান কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ সিফাত রহমান বলেন আমার সাবেক ছাত্রের এই অর্জনে আমি অনেক আনন্দিত ও গর্বিত, সে বাংলাদেশের একজন সম্পদ।

তার শিক্ষক ও সহপাঠীরা জানান মোহাম্মদ আরফান হোসাইন অত্যন্ত মেধাবী একজন ছাত্র, তার মুখস্ত বিদ্যা অন্য সবার থেকে আলাদা, তিনি পড়ালেখার প্রতি অনেক আগ্রহী ও মনোযোগী, তারা আরো বলেন তার এই অর্জনে তার শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর কামিল মাদ্রাসার সুনাম অর্জন হয়েছে শিক্ষক ও সহপাঠীরা আনন্দিত ও গর্বিত।

এলাকাবাসীরা জানান তার এই অর্জনে তারা অনেক গর্বিত,তারা আরো বলেন সঠিক পরিচর্যা ও পরিবেশ পেলে তিনি আরো আনেক দূর এগিয়ে যাবে, এমন একজন মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণে সরকারের দৃষ্টি প্রয়োজন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!