সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরণে কংশপুরা প্রিমিয়ার লীগ Gen-z স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ সিজন-৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ জানুয়ারী বিকাল ৪টার দিকে কংশপুরা ফুটবল ক্লাব, প্রবাসী ভাই ও বন্ধুমহল এর আয়োজনে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা খেলার মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মো: খলিলুর রহমান মাহমুদ (খলিল)।

এ ফুটবল টুর্ণামেন্টে ১০ টি দল অংশ গ্রহণ করেন।রেফারীর দ্বায়িত্ব পালন করেন ঢাকা জেলার কেরানীগঞ্জের সানজিত।
উদ্বোধনী ৪০ মিনিটের খেলায় অংশগ্রহণ করেন কংশপুরা রুল ব্রাকারস বনাম কংশপুরা Gen-zজেনারেশন।খেলা ১-০ শূন্য গোলে রুল ব্রাকারস কংশপুরা Gen-zজেনারেশন কে পরাজিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মজিবর মাদবর, ইউপি সদস্য শরীফ মাহমুদ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী টিটু,আমন্ত্রিত অতিথি ফজর আলী খান, কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কংশপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুমন মিয়া৷ টুর্নামেন্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মেহেরাজ মাহমুদ সাগর,মুন্সিগঞ্জ জেলা কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদের সহ-সভাপতি নাজমুল ইসলাম,

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আলিম বাদশা,ওমর ফারুক, সাইফুল ইসলাম, রুবেল চোকদার,সাগর মাদবর,সাদ্দাম হোসেন, ইমন মাদবর, রহমত উল্লাহ, তরিকুল ইসলাম, শরীফ মাহমুদ, লিটন মাহমুদ মিখন মাহমুদ এবং প্রবাসী ভাই ও বন্ধু মহল৷

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!