সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন টেটাবিদ্ধ

সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন টেটাবিদ্ধ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাসির শেখ (৩৪) নামে এক ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত নাসির শেখ মধুপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের পুত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির শেখের সঙ্গে একই গ্রামের মৃত সিফাত খানের ছেলে শওকত খান, রুহুল খান, লিয়াকত খান ও বাবুল খানের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার বিচার-সালিশও হয়েছে।বৃহস্পতিবার ১ জানুয়ারী দুপুরে হঠাৎ করে প্রতিপক্ষের কয়েকজন ধারালো টেটা ও লাঠিসোঁটা নিয়ে নাসির শেখের ওপর হামলা চালায়। এতে তিনি টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডা. ফারহানা ইয়াসমিন বলেন, টেটাবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। তার একটি হাত ভাঙা এবং অপর হাত গুরুতর অবস্থায় রয়েছে। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় এখানে টেটা খোলা সম্ভব নয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেফার করা হয়েছে।

 

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, একজন ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!