সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে চার বছরেও ভবন নির্মাণ কাজ শেষ হয়নি ঠিকাদার প্রতিষ্ঠান আত্মগোপনে

সিরাজদিখানে চার বছরেও ভবন নির্মাণ কাজ শেষ হয়নি ঠিকাদার প্রতিষ্ঠান আত্মগোপনে

অনুসন্ধান রিপোর্টের পর্ব ১

সিরাজদিখান উপজেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ৪৬ নং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে, কাজ শুরু করে ৪ বছর পার হয়েছে তার পরেও কাজ শেষ হয়নি। ফলে পুরাতন ভবনে চলছে শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম। 

পর্যাপ্ত কক্ষের অভাবে কোনরকম ভাবে পাঠদান করানো হচ্ছে শিক্ষার্থীদের। এতে একদিকে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে, অন্যদিকে কমছে শিক্ষার্থীর সংখ্যা।

নতুন ভবন নির্মাণ করে শ্রেণিকার্যক্রমও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে রয়েছেন।

পরে সিরাজদিখান উপজেলা এলজিইডি”র সাবেক কর্মকর্তা খায়রুল বাসার নিজেই কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

সিরাজদিখান উপজেলা এলজিইডি তথ্য মতে ঠিকাদার প্রতিষ্ঠানের নাম: মেসার্স আদিব ট্রেডার্স। চুক্তির পরিমাণ: ১,৪৪,৯২,৩০৪-১৫০ টাকা, চুক্তি স্বাক্ষরের তারিখ: ০২-ডিসেম্বর-২০২০ প্রকল্পের সমাপ্তির তারিখ: ৩১-ডিসেম্বর-২০২৫ প্রকল্পের নাম: এনবিআইডিজিপিএস। 

স্থানীয়রা বলছেন চুক্তির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে কিন্তু সিরাজদিখান উপজেলা এলজিইডির কর্মকর্তারা সঠিক তথ্য দেন নাই, ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ তারা নিজেরাই করছেন, তাই তারা এবিষয়ে গোজামিল দিচ্ছেন।

 ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আওয়ামিলীগ নেতা হওয়ার কারণে গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন।

 সেই সুযোগে সাবেক এসজিইডির কর্মকর্তা খায়রুল বাসার তার ইচ্ছামত কাজ চালিয়ে যাচ্ছেন বলে একাধিক অভিযোগ রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কাউকেই পাওয়া যায় নাই।

এ কাজের সাবকন্ট্রাক্টর আবদুল্লাহ আল জাদিদ ইরানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি কোন তথ্য ও বক্তব্য দিতে রাজি হননি।

এলজিইডি সিরাজদিখান উপজেলা সাবেক কর্মকর্তা খায়রুল বাসার ও বর্তমান কর্মকর্তা মোঃ আসিফ উল্লাহ এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। তারা জানান বক্তব্য দিতে হলে উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি লাগবে। তাদের অনুমতি ছাড়া কোন বক্তব্য দিতে পারবো না।

এ কাজে অনেক দুর্নীতি ও রহস্যজনক বিষয় লুকিয়ে আছে বলে স্থানীয়রা মনে করছেন। এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী সঠিক তদন্ত করে সঠিক ভাবে কাজ করার দাবী স্থানীয়দের।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!