সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে গোপনে কিশোরীর গোসলের ভিডিও ধারণ, অভিযুক্ত গ্রেফতার

সিরাজদিখানে গোপনে কিশোরীর গোসলের ভিডিও ধারণ, অভিযুক্ত গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোপনে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত রোববার (২৪ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিরাজদিখান থানার একটি বাড়ির বাথরুমের ভেন্টিলেটারের ফাঁকা জায়গা দিয়ে গোপনে কিশোরীর গোসলের ভিডিও ধারণ করা হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।

 

পরে সিরাজদিখান থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার মাঝগাঁও এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিরাজদিখান উপজেলার ইসলামপুর গাবেরপাড়া এলাকায় বসবাস করছিলেন।

 

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!