সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ

মুন্সীগঞ্জ সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বুদবার সকাল সারে ৯টায় লতব্দী দক্ষিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. শাহজাহান শেখ(৫৮) ও মো. বুলু শেখ(৪১)। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন সিরাজদিখান থানা পুলিশ।  

সিরাজদিখান থানার এসআই মোঃ কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে লতব্দী ইউনিয়নের দক্ষিনপাড়া মসজিদ রোডের মোক্তার হোসেনর বাড়ির পাশে পাকা রাস্তায় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতাররা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লতব্দী এলাকায় বিক্রির উদ্দেশে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!