সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার এই স্লোগানে গণধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আবায়ক মো. জাহিদুর রহমানের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে সিরাজদিখান উপজেলার অডিটরিয়ামে এ শীতবস্ত বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন এবং কেন্দ্রীয় ও জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার গণ আধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবীব শ্যামল, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, উপদেষ্টা নাজির আহমেদ, হাসান শেখ, ইউনুস মৃধা। সিরাজদিখান উপজেলার সহ-সমন্বয়ক, আব্দুল হামিদ, কাসেম মেম্বার, গণঅধিকার পরিষদ গিরিশ শাখার সভাপতি গিয়াসউদ্দিন, মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ যুগ্ম সদস্য সচিব মোঃ রাসেল, যুগ্ম সদস্য সচিব দিদার রুমি, মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরভ মাঝি প্রমুখ।

এতে ৫০০ জন হতদরিদ্র ও অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!