সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করায় ৪৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, আটক ১০

সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করায় ৪৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, আটক ১০

সিরাজদিখান প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। 

মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে।

বুধবার ১৯ নভেম্বর সকালে সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। 

এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে জড়িত ১০ জন আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সকাল ৯ টায় সিরাজদিখান উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। 

এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা, নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানসহ মিছিল করছে। এ ঘটনায় ৪৫ জন নামীয় অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে আটক করা হযেছে। দায়িত্ব অবহেলার কারনে একজন এসআইসহ দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!