সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে এলাকাবাসীর সহযোগিতায় ৫টি গাঁজা গাছসহ মাদক কারবারি আটক, পুলিশের হাতে সোপর্দ

সিরাজদিখানে এলাকাবাসীর সহযোগিতায় ৫টি গাঁজা গাছসহ মাদক কারবারি আটক, পুলিশের হাতে সোপর্দ

নিজস্ব প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় গাঁজা গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

 

শনিবার (১১ জুলাই) সকালে নয়ানগর গ্রামের বাসিন্দা শ্রী রাম প্রসাদ বাড়ই (৪২) নিজ বসতবাড়ির গোয়ালঘরের ওপর গাঁজা গাছ চাষ করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী তাকে আটক করেন। পরে খবর পেয়ে সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয়রা আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

আটক শ্রী রাম প্রসাদ বাড়ই উপজেলার নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ইয়ের ছেলে।

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৫টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় ৫টি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সহযোগিতায় আমাদের মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!