সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আবু সাঈদ গ্রেফতার

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আবু সাঈদ গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রশুনিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

অ্যাডভোকেট আবু সাঈদ সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রশুনিয়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!