সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে অনিয়ম,দলীয়করণ, দলবাজি স্বেচ্ছাচারিতার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

সিরাজদিখানে অনিয়ম,দলীয়করণ, দলবাজি স্বেচ্ছাচারিতার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের দূরদর্শিতার কারণে শতবর্ষী এ স্কুলের শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে।দলীয়করণ আর দলবাজি করে স্কুলের লেখাপড়া ধ্বংস করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ ঘোষ স্কুলে অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িত ছিলেন বলে অভিযোগ করে তাকে অপসারণ চেয়ে অভিবাবকবৃন্দরা এরইমধ্যে স্বাক্ষর প্রদান করেছেন।

একাধিক অভিভাবক জানান, তিনি স্কুলে মেয়েদের হেজাব পরতে নিরুৎসাহিত করতেন। যারা হিজাব পরে আসতেন তাদের হিজাব না পরার জন্য নির্দেশনা দিতেন। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা,প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকরা প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে অপসারণে ঐক্যবদ্ধ হয়েছে। বাবু বিশ্বজিৎ

ঘোষ স্কুলকে আওয়ামীকরণ করে রাজনীতি চালু

দলীয়করণ করেছিলেন। তিনি দলবাজি করে শিক্ষার বারেটা বাজিয়েছেন। টেন্ডার আহ্বানে ছলচাতুরী করে তার প্রিয়ভাজনদের কাজ পাইয়ে দিতেন। পুরোনো বিল্ডিং ভাঙার প্রাপ্য টাকা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন। গোপন অর্থ লেনদেন করে স্কুলের দোকান ভাড়া দিয়েছেন ছাত্রলীগ নেতাকে ঐ দোকান ভাড়ার টাকার হদিস নেই। তার এসব কর্মকান্ডে কারনে বিদ্যালয় আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

২০১৩ সালে বিদ্যালয়ের অর্থ তার নিজ একাউন্টে জমা রাখার দায়ে ম্যানেজিং কমিটির শোকজ এড়াতে অর্থ লেনদেন করে পার পেয়ে যায়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ ঘোষ বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা মিথ্যা বানোয়াট যদি কোন অনিয়ম করে থাকি যে কেউ চাইলে তদন্ত করতে পারে। একটি মহল আমাকে স্কুল থেকে সড়ানোর জন্য পায়তারা করছে অভিবাবকরা আমার সাথে আছে বলেই আমি এখনো এই স্কুলে দায়িত্ব পালন করতে পারছি।

অভিবাবক রুহুল আমিন জানান,রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু বিশ্বজিৎ ঘোষ বিতর্কিত শিক্ষক তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!