সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় ডাম্পট্রাক চালক গ্রেপ্তার, দুর্ঘটনার রহস্য উদঘাটন

সিরাজদিখানে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় ডাম্পট্রাক চালক গ্রেপ্তার, দুর্ঘটনার রহস্য উদঘাটন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক চালক নুরুল ইসলামের (৬৫) মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুর্ঘটনার সঙ্গে জড়িত ডাম্পট্রাক চালক ইয়াসিন শেখকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রজেক্টের সামনে পাকা রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পা ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে নুরুল ইসলাম। তিনি পেশায় মিশুক চালক ছিলেন।

পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে নুরুল ইসলাম তার মিশুক নিয়ে কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া আন্ডারপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডাম্পট্রাক চালক হাসপাতালে নেওয়ার কথা বলে তাকে লতব্দী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পায় পুলিশ।

ঘটনার পর পুলিশ নিহতের মিশুক উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় সংরক্ষণ করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ১৩ জুলাই সকালে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকা থেকে ডাম্পট্রাক চালক ইয়াসিন শেখকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো ট-১২-৪৩১৪ নম্বরের ডাম্পট্রাকটি লতব্দী ইউনিয়নের ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে থেকে জব্দ করা হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-২৫, তারিখ ১২/০৭/২০২৬। মামলায় সড়ক পরিবহন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!