সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশায় সিএনজি,মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যথা মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ই আগষ্ট) বিকেলে আদপাশা সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মনজু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

স্থানীয়রা জানান, উপজেলার মির্জাপুর থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার (ওসি) কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!