সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাড়ে ২৬ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নির্বাপণ

সাড়ে ২৬ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নির্বাপণ

নিজস্ব প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তবে ভবনের ভেতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। স্টিলের ব্যবহারের কারণে তাপ দীর্ঘ সময় ধরে ছিল বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের পরিচালক আরও জানান, ভবনের স্টোরঘরটি ছিল সংকীর্ণ এবং সেখানে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। যদিও ফায়ার সার্ভিসকে প্রবেশে বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

তিনি সতর্ক করে বলেন, ভবনটিতে ফাটল দেখা দিয়েছে এবং এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া পরিবেশের ওপর সামান্য ঝুঁকি তৈরি হলেও তা গুরুতর নয় বলে জানান তিনি।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে। এর প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর আগুন পুরেপুরি নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!