সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সালাউদ্দিন ও খোকনকে বিএনপির শোকজ 

সালাউদ্দিন ও খোকনকে বিএনপির শোকজ 

নিজস্ব প্রতিবেদক, 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠি তাদের কাছে পাঠানো হয়। 

চট্টগ্রামের চকোরিয়ায় নিজের নির্বাচনী এলাকায় সম্বর্ধনা অনুষ্ঠানে সমালোচিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহার করা নিয়ে বিতর্কে জড়ান সালাউদ্দিন আহমেদ। বিষয়টি গণমাধ্যমে এলে অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে। দলের কারণ দর্শানোর চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন সালাউদ্দিন আহমেদ। 

এদিকে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে শোকজ করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে নিজ জেলা নরসিংদীতে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগও উঠেছে। 

চিঠি পাওয়ার কথা স্বীকার করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। দলের গণতন্ত্র মেনেই এটা করা হয়েছে।’

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!