সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সালথায় হত্যাকে কেন্দ্র করে হত্যা ও বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

সালথায় হত্যাকে কেন্দ্র করে হত্যা ও বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

 

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে ইয়ার আলী শেখ(৪৫) হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর লুটপাট ও বিবাদী পক্ষের জাহাঙ্গীর ফকিরের মেয়ে (অন্তঃসত্ত্বা) আরিফা বেগম কে মারপিট করে গর্ভের বাচ্চা হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্হানীয় সূত্রে জানাযায় গত ১১ আগস্ট রাতে ওমর মাতুব্বর গং এর লোকজন অতর্কিত হামলা চালিয়ে ইয়ার আলী শেখ কে আহত করে।
দীর্ঘ দিন হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় গত ৩ সেপ্টেম্বর  ইয়ার আলী মারা যায়। ইয়ার আলী শেখ এর মৃত্যুর খবর তার লোকজন শুনতে পাওয়া মাত্রই

প্রতিপক্ষ ওমর মাতুব্বর গংদের একাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নিহত ইয়ার আলী শেখ এর লোকজন দ্বিতীয় দফায় প্রতিপক্ষ ওমর মাতুব্বর গংদের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় জাহাঙ্গীর ফকিরের মেয়ে অন্তঃসত্ত্বা আঈরিফা কে মারপিট করায় গর্ভের বাচ্চা(ব্রন)  মারা যায়। আহত আরিফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে নিহতের ভাই শাহাআলম শেখ বলেন, ঘটনার দিন রাত ৯ টার সময় আমার ভাই ইয়ার আলী শেখ গোপালিয়া উত্তর পাড়া তিন রাস্তার মোড় থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে পৌছালে তার উপর অতর্কিত হামলা চালায় মারপিট করে। ইয়ার আলীকে হাসপাতালে নিয়ে ভর্তি করি এবং গত ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান  বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই গ্রামে একটি মার্ডার হয়েছে। মার্ডারের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে এমন অভিযোগ আনা হচ্ছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!