সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সাভার ও আশুলিয়া পুলিশের অভিযানে আ.লীগের ৩৯ নেতাকর্মী গ্রেফতার

সাভার ও আশুলিয়া পুলিশের অভিযানে আ.লীগের ৩৯ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঢাকা লকডাউন”কর্মসূচিকে ঘিরে সাভার ও আশুলিয়ায়  বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়ায় থানায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।

সাভার ও আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন” কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন গ্রেফতার করা হয়েছে। তাদের গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। 

সাভার ও আশুলিয়া পরিবহনে তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার বিকেল থেকে সাভারের আমিনবাজার তল্লাশী চৌকিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকামুখী যানবাহনে তল্লাশী চালানোর পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদসহ পরিচয় যাচাই করছে পুলিশ। এছাড়া গেল রাতে গুরুত্বপূর্ন সড়কগুলোতে যৌথবাহিনীর টহল তৎপরতাও বাড়ানো হয়েছে।

পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্তুতি রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো. আরাফাতুল ইসলাম বলেন, গতকাল যেমন চলছিল সেভাবেই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ডিউটি চলছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জামায়াতে ইসলামী, শিবিরসহ রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-বাইপাইল সড়কসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!