সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাভারে আশুলিয়ায় পৃথকস্থানে যুবলীগের দুই নেতা গ্রেফতার

সাভারে আশুলিয়ায় পৃথকস্থানে যুবলীগের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে ও রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন। তিনি আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং অন্যজন হলেন-,আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৪০)। তিনি শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর ওরফে জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়। এরপরে রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!