সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাভারের আশুলিয়ায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

সাভারের আশুলিয়ায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সাভবরের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলাসহ নাশকতা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ১৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।  

এর আগে গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে শক্তি প্রসাদ ঘোষ (৪৮), তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আঃ সাত্তার দেওয়ানের ছেলে মোঃ মামুন দেওয়ান (৩৬), তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬নং ওয়ার্ডের তথ্য বিষয়ক সম্পাদক, আশুলিয়ার শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক, আশুলিয়ার শিমুলিয়া এলাকার গোপাল সুত্রধরের ছেলে ভুলানাথ সুত্রধর (৫৮), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য, আশুলিয়ার কুরগাঁও টাট্টিবাড়ি এলাকার মৃত মোস্তাক আহম্মেদের ছেলে আশরাফুল ইসলাম নজরুল (৩৯), তিনি পাথালিয়া ইউনিয়ন যুবলীগের ৫নং ওয়ার্ডের প্রচার সম্পাদক, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মৃত দিদার আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম গফুঁর (৬০), তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদস্য, আশুলিয়ার রনস্থল গাজীরটেক এলাকার মৃত মঙ্গল ব্যাপারীর ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৭), তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যুবলীগের সক্রিয় ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন শেষ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!