সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাবেক যুবদল নেতা বিমানুল ইসলাম রিমুর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক যুবদল নেতা বিমানুল ইসলাম রিমুর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বিমানুল ইসলাম রিমুর উদ্যোগে দীর্ঘ ১৫ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ মার্চ সন্ধ্যায় পটুয়াখালী শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ মাহফিলে প্রায় এক হাজার যুবদল নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা দায়রা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান টোটন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে বিমানুল ইসলাম রিমু বলেন, “গত ১৫ বছর ধরে দলকে সুসংগঠিত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। পুলিশি বাধা ও রাজনৈতিক প্রতিপক্ষের চাপে রাজপথে থেকেছি, জেলও খেটেছি, কিন্তু কখনো নেতাকর্মীদের দূরে সরিয়ে দিইনি। ঈদের সময় তাদের পাশে দাঁড়িয়েছি, নতুন পোশাক দিয়েছি। কিন্তু বর্তমানে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।”

 

তিনি আরও বলেন, “আজ বিএনপির ভেতরে কিছু ‘ইদুর’ রয়েছে, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলের ক্ষতি করছে। এক পরিবারের একজন বিএনপি করলেও বাকিরা আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সব সময় রাজপথে নামার জন্য প্রস্তুত।”

 

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করা হয়, যেখানে নেতাকর্মীরা দেশের শান্তি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!