সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাংবাদিকতায় দক্ষতা ও উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকতায় দক্ষতা ও উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সাংবাদিকতায় পেশাগত দক্ষতা ও আধুনিকতায় উন্নয়নের লক্ষ্যে সোফান গ্রুপ ও নতুনধারা গ্রুপের যৌথ উদ্যোগে আজ ২৯ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টারদের জন্য দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

“সাংবাদিকতায় দক্ষতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন” শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদে এক মনোরম পরিবেশে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ড. মো. সাদী-উজ-জামান এবং প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাংবাদিকতা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক ড. খান আসাদুজ্জামান।

প্রশিক্ষণে সারাদেশ থেকে আগত বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টারগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার আধুনিক কৌশল, তথ্য যাচাই, অনুসন্ধানী রিপোর্টিং, ডিজিটাল নিরাপত্তা এবং নৈতিকতা বিষয়ে বিশদ আলোচনা ও ব্যবহারিক অনুশীলন পরিচালিত হয়।

প্রশিক্ষকগণ অংশগ্রহণকারীদের হাতে-কলমে সংবাদ বিশ্লেষণ, শিরোনাম তৈরির কৌশল এবং সোর্স ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকগণ জানান, দেশের গণমাধ্যমকে আরও দক্ষ ও দায়িত্বশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সমাচার পত্রিকার বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক, প্রতিবেদক ও সম্পাদকীয় দলের সদস্যরা। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সাংবাদিকতার আধুনিক পদ্ধতি, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনার দক্ষতা উন্নয়ন।

কর্মশালায় বক্তব্য রাখেন সোফান গ্রুপের চেয়ারম্যান জনাব ড. খান আসাদুজ্জামান। নতুনধারা গ্রুপের নির্বাহী পরিচালক জনাব ড. মো. সাদি-উজ-জামান। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞগণ।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ ধরনের আয়োজন তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাঠ পর্যায়ে কাজ করতে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!