৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করায় মুন্সীগঞ্জের কৃতী সন্তান ফাতিহা মাহতাব মাইশাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা
নুরমহল আশরাফী মাইশাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক মাইশার অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে দেশ ও জেলার সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন উপস্থিত ছিলেন।