মাসুদুর রহমান (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বানিবাইদ আবদুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিন নুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোশাররাফ হোসেন, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, শ্রীবরদী সদর ইউনিয়নের সভাপতি দারাব উদ্দিন সরকার রেজা, সাধারণ সম্পাদক কাজী আবু তাহের প্রমুখ।
এসময়, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, শ্রীবরদী সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ,৩য়, চতুর্থ হওয়া শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পুরষ্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।