সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
শ্রীনগর সিংপাড়া বিএনপি কার্যালয়ে হামলা, যুবদল নেতাসহ আহত ৪

শ্রীনগর সিংপাড়া বিএনপি কার্যালয়ে হামলা, যুবদল নেতাসহ আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ঢুকে যুবদল নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় যুবদল নেতাসহ অন্তত ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার শিকাররা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অনিক ইসলাম অভি, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু, কৃষকদল নেতা আব্দুর রহিম এবং বিএনপি নেতা পিন্টু। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লিখিত নেতারা কার্যালয়ে বসে দলীয় বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে সিংপাড়া এলাকার মৃত রশিদ শেখের ছেলে মন্টু শেখের নেতৃত্বে রক্তিম, নিহার শেখের ছেলে সায়মন, কামাল শেখের ছেলে সানিসহ ৮-১০ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্লাস্টিকের চেয়ার দিয়ে অনিক ইসলাম অভিকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় অনিককে রক্ষা করতে এগিয়ে গেলে রফিকুল ইসলাম দিপু, পিন্টু ও আব্দুর রহিমকেও মারধর করা হয়। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। আহতদের চিৎকারে আশপাশের দোকানদাররা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আহত যুবদল নেতা অনিক ইসলাম অভি বাদী হয়ে মন্টু শেখসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মন্টু শেখ বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে দলীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!