সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শ্রীনগরে মন্দিরের পাশে সরকারী জায়গা দখল করে টিনের বেড়া নির্মাণ

শ্রীনগরে মন্দিরের পাশে সরকারী জায়গা দখল করে টিনের বেড়া নির্মাণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মন্দিরের সরকারী খালের জায়গা দখল করে জোড় পূর্বক টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার দেউলভোগ সার্বজনিন কালি মন্দিরে পার্শ্বে সরকারী খালের জায়গা দখল করে এ বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ঐ এলাকার মৃত খেজমত আলীর আলেক এর বিরুদ্ধে।
এব্যাপারে দেউলভোগ সার্বজনিন কালিমন্দির কমিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, শ্রীনগর উপজেলা ব্রীজের পশ্চিম ঢালে সার্বজনিন কালি মন্দিরের পাশে দিয়ে আরধিপাড়া কবরস্থানে জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি মন্দির পর্যন্ত হলেও সরকারী জায়গা দিয়ে রাস্তাটি ব্রীজ পর্যন্ত পৌঁছাতে বাধা দেয় আলেক গং । তারা দখল নেয়ার জন্য রাস্তাটি সরকারি জায়গার পরিবর্তে মন্দিরের জায়গা দিয়ে বের করতে বলেন।
দেউলভোগ সার্বজনিন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দাস বলেন, আমরাতো কয়েকবার মাপযোপ করে মন্দিরের জায়গার সঠিক পাইনি। আলেকসহ তার স্ত্রী সুলতানা ও ছেলে জিসানগং রাস্তা নির্মাণে বাধা দিয়ে উল্টো সরকারী খালের জায়গা দখল করে বেড়া নির্মাণ করছে। আমরা বাধা দিলেও তারা মানে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, এরা কারো কথা শুনে না। তারা সরকারী খালের জায়গা দখলের পায়তারা করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন বলেন, এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!