সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শ্রীনগরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শ্রীনগরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শ্রীনগর থানা পুলিশের একটি দল সোমবার (১৫ জুন) রাতে উপজেলার পশ্চিম বাঘড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ পিস ইয়াবা, ০.৫ গ্রাম হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাওন মোল্লা (২০), তিনি শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘড়া এলাকার নুর ইসলামের ছেলে এবং জসিম মোল্লা (২৫), তিনি ঢাকা জেলার দোহার উপজেলার মেঘলা ইউনিয়নের রানিপুর এলাকার জলিল মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনগণকে মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর: 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!