সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতির মতবিনিময় সভা

শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতির মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদ্দার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিলই ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান শাহ সালাউদ্দিন আহমেদ ফারুক, সাবেক তিনবারের মেম্বার নুরুল হক মোল্লা, মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম ওসমান ভূঁইয়া, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব হাওলাদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন মোল্লা, সমাজসেবক হাবীবুল্লাহ খান, শিলই ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী সলেমান জমাদ্দার, শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ আহম্মেদ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে এডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদ্দার বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!